রাজ্যের খবর

সোমবার রাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা, দুই দোকান ভেঙে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারুতি গাড়ির।

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী ও স্থানীয়রা। বিজয় কুমার চৌমুহনী থেকে কর্নেল চৌমুহনীর দিকে যাওয়ার পথে ব্যানার্জিপাড়া এলাকায় একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুইটি দোকানে ধাক্কা মারে। এরপর বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গাড়িটি একটি বাড়ির দিকে চলে যায়।দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও গাড়ি ও দুইটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে রয়েছেন অভিজিৎ দেব ও অপু রানী দে।ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে। গাড়ি থেকে মদ উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। গাড়ির চালক শিবশংকর দেব, বাড়ি রামনগর, এবং তাঁর সঙ্গে থাকা বন্ধু অভিজিৎ ভট্টাচার্য, বাড়ি এডি নগর—দুজনকেই পুলিশ আটক করে পশ্চিম আগরতলা থানায় নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িটি দ্রুতগতিতে চলছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *