Uncategorizedরাজ্যের খবর

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি তিপ্রা মথার

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনায় জড়িত আততায়ীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিল তিপ্রা মথার ৯ সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার আগরতলার গোর্খাবস্তি এলাকার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে নির্বাচন কমিশনার অনুরাগ সেনের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত দেববর্মাসহ অন্যান্যরা।
ডেপুটেশন শেষে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে তিপ্রা মথা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *