রাজ্যের খবর

TET-1 উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশের দাবিতে গণ-অবস্থান, রাতভর রাস্তায় আন্দোলন

আগরতলা, ১৬ অক্টোবর: TET-1 উত্তীর্ণ আন্ডার গ্র্যাজুয়েট টিচার পদে চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট দ্রুত প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে গণ-অবস্থান কর্মসূচি শুক্রবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে রাতভর রাস্তায় অবস্থান করেন চাকরিপ্রার্থীরা।শুক্রবার সকালেও নিজেদের দাবিতে অনড় থেকে রাস্তায় অবস্থান ও অবরোধ চালিয়ে যান তাঁরা। আন্দোলনকারীদের দাবি, TET-1 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা অর্জন করলেও এখনও মেরিট লিস্ট প্রকাশ না হওয়ায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের (TRBT) কাছে অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, অযথা বিলম্ব না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *