রাজ্যের খবর

ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে যোগদানের লক্ষ্যে আগরতলায় নিয়োগ র‍্যালি, অংশ নিলেন প্রায় ১২০০ যুবক

আগরতলা, ১৫ অক্টোবর: ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদে যোগদানের লক্ষ্যে আগরতলায় শুরু হয়েছে নিয়োগ র‍্যালি। শিলচর আর্মি রিক্রুটিং অফিসের উদ্যোগে ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত এই র‍্যালিতে প্রায় ১২০০ যুবক অংশগ্রহণ করেছেন। শারীরিক পরীক্ষা ও মেডিকেল চেকআপে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের সুযোগ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *