
রাজ্যের খবর
পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দফতরের উদ্যোগে জেলা স্তরের রক্তদান শিবির

আগরতলা, ১৫ অক্টোবর: মানবতার সেবায় রক্তদানের বার্তা নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দফতরের উদ্যোগে আগরতলায় জেলা স্তরের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কুঞ্জবনস্থিত SCERT-এর অডিটোরিয়ামে আয়োজিত এই শিবিরে শিক্ষা দফতরের আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা অসীম কুমার সাহা এবং SCERT-এর অধিকর্তা এল. ডারলং-সহ জেলা শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরা। রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা বাড়ানোর বার্তা দেওয়া হয়। শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত কর্মীদের এই উদ্যোগ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উদ্যোক্তারা জানান।



