রাজ্যের খবর

দুর্গাপূজার চাঁদার নামে মারধর ও ১১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, চেতনা সংঘের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ১৪ অক্টোবর: দুর্গাপূজার চাঁদা দাবি করে এক গাড়িচালককে মারধর এবং ১১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সেকেরকোট দারোগাবাড়ি চেতনা সংঘের পূজা কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে। অভিযোগকারী এডি নগর গজারিয়া এলাকার চন্দন দাসের দাবি, বুধবার সকালে তাঁর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।হাঁপানিয়া মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর তিনি আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ এবং ক্লাবের এ বছরের দুর্গাপূজা বাতিলের দাবি তুলেছেন অভিযোগকারী ও কয়েকজন গাড়িচালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *