রাজ্যের খবর

দশমীঘাটে প্রতিমা নিরঞ্জনে কড়া নির্দেশ, ডিজে ও শব্দযন্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ

আগরতলা, ১৯ অক্টোবর: দুর্গাপ্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দশমীঘাটে শৃঙ্খলা বজায় রাখতে ক্লাব ও বিভিন্ন সংস্থাকে একাধিক নির্দেশ দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার নিরঞ্জনস্থল পরিদর্শনে গিয়ে তিনি জানান, প্রতিমা নিরঞ্জনের জন্য গাড়ি নিয়ে আসা ক্লাব ও সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে, চালক যেন কোনওভাবেই মদ্যপ অবস্থায় গাড়ি না চালান।মেয়র স্পষ্ট জানান, নিরঞ্জনস্থলে ডিজে সম্পূর্ণ নিষিদ্ধ। কোনও ধরনের শব্দযন্ত্র নিয়েও ভিতরে প্রবেশ করা যাবে না। নিরঞ্জন পর্বে অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরও জানান, আগরতলা পুর নিগমের উদ্যোগে ঢাকের বাদ্যি, মহিলাদের উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করা হবে। নিরঞ্জনকে ঘিরে দশমীঘাটে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। প্রশাসন ও পুর নিগমের সমন্বয়ে নির্বিঘ্নে নিরঞ্জন পর্ব সম্পন্ন করাই এখন মূল লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *