রাজ্যের খবর

রমনগর বিধানসভা কেন্দ্রে ৬০০ কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা, উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা ও মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৩ আগস্ট: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে রমনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার রমনগর মণ্ডলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় ৬০০ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ও রমনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।মুখ্যমন্ত্রী কৃতী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য রাজ্যের গর্ব এবং আগামী দিনেও তাদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *