রাজ্যের খবর

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগরতলার জলমগ্ন এলাকা ও আশ্রয়শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ২৩ আগস্ট: টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার আগরতলা শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। তিনি চন্দ্রপুর, বলদাখাল-সহ বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন।পাশাপাশি মুখ্যমন্ত্রী বিবেকানন্দ স্কুল ও স্বামী দয়ানন্দ স্কুলে স্থাপিত আশ্রয়শিবির পরিদর্শন করে সেখানে আশ্রয় নেওয়া মানুষের জন্য খাদ্য, পানীয় জল, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার খোঁজ নেন।এ সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক-সহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *