
সবুজ শাড়িতে নারীরা, ওয়েস্টার্ন ক্লাব এলাকার মহিলাদের উদ্যোগে বৃক্ষরোপণে আগরতলাকে সবুজ করার বার্তা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ‘একটি গাছ, একটি প্রাণ, গাছ লাগান, জীবন বাঁচান’—এই বার্তাকে সামনে রেখে আগরতলা শহরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করলেন ওয়েস্টার্ন ক্লাব এলাকার মহিলারা। মঙ্গলবার সবুজ শাড়ি পরে কর্মসূচিতে অংশ নেন এলাকার মহিলারা। এদিন এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর মনোজ কান্তি দেব রায়, ওয়েস্টার্ন ক্লাবের সম্পাদক শ্যামল দেবসহ এলাকার নাগরিকরা।আগরতলা শহরকে স্বচ্ছ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তুলতে আগরতলা পুর নিগমের উদ্যোগে ‘মুখ্যমন্ত্রী স্বচ্ছ পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৩ লক্ষ টাকা, দ্বিতীয় ২ লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা। এছাড়াও ৫০ হাজার টাকা করে ১০টি সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগকে সামনে রেখে শহরের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করছে।বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও নজর দিতে হবে। আগরতলাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে তিনি সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান।



