
রাজ্যের খবর
ভিলেজ কমিটি নির্বাচনের ব্যালট পেপার ব্লকগুলিতে পাঠানো শুরু, ২৮ সেপ্টেম্বর পৌঁছাবে ভোটকেন্দ্রে

আগরতলা, প্রকাশ বার্তা: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রিন্ট করা ব্যালট পেপার বিভিন্ন ব্লকে পাঠানোর কাজ শুরু হয়েছে। আগরতলার সরকারি মুদ্রণালয় থেকে ব্যালট পেপার ছাপিয়ে সংশ্লিষ্ট ব্লকগুলিতে পাঠানো হচ্ছে।প্রশাসন সূত্রে জানা গেছে, ব্লক থেকে আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারিত ভোটগ্রহণের আগে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি জোরকদমে চলছে।



