Articlesরাজ্যের খবর

পিতৃপক্ষের অবসান মহালয়ায়, শুরু দেবীপক্ষের—জেনে নিন পিতৃপক্ষের তাৎপর্য ও কর্ণের কাহিনি

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। ১০ অক্টোবর মহালয়া অমাবস্যার মধ্য দিয়ে শেষ হবে এই পক্ষ। পিতৃপক্ষের অবসানের পরই শুরু হয় দেবীপক্ষ এবং দুর্গাপূজার আবহ তৈরি হয়।হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলা হয়। এই সময়ে পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম করা হয়। বিশ্বাস করা হয়, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা মর্ত্যে এসে তাঁদের বংশধরদের কাছ থেকে জল ও অন্ন গ্রহণ করেন। তাঁদের আত্মার শান্তি ও সন্তুষ্টির উদ্দেশ্যেই এই আচার পালন করা হয়।পিতৃপক্ষের সঙ্গে জড়িয়ে মহাবীর কর্ণের কাহিনিমহাভারতের সঙ্গে সম্পর্কিত একটি প্রচলিত কাহিনি অনুসারে, মহাবীর কর্ণের আত্মা স্বর্গে পৌঁছানোর পর তাঁকে খাদ্য হিসেবে মণিমাণিক্য দেওয়া হচ্ছিল। কিন্তু কোনো অন্ন বা জল দেওয়া হচ্ছিল না।কর্ণ এই বিষয়ে দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করলে ইন্দ্র জানান, জীবদ্দশায় কর্ণ প্রচুর ধনরত্ন দান করলেও পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনও অন্ন বা জল প্রদান করেননি। তাই স্বর্গে তাঁর জন্য এই ব্যবস্থা করা হয়েছে।কর্ণ তখন জানান, তিনি পালক পিতামাতার কাছে বড় হয়েছেন এবং নিজের প্রকৃত বংশপরিচয় সম্পর্কে দীর্ঘদিন অবগত ছিলেন না। পরে জানতে পারেন, কুন্তী তাঁর জন্মদাত্রী। কিন্তু ততদিনে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো আচার পালন করার সুযোগ তাঁর হয়নি।কর্ণের বক্তব্যের যথার্থতা উপলব্ধি করে দেবরাজ ইন্দ্র তাঁকে এক পক্ষকালের জন্য মর্ত্যে ফিরে এসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল দানের অনুমতি দেন। সেই সময় কর্ণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন।প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কর্ণের এই পক্ষকালব্যাপী পিতৃপুরুষদের অন্ন ও জল প্রদানের কাহিনির সঙ্গেই পিতৃপক্ষের ধারণাটি যুক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *