রাজ্যের খবর

আগরতলায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সচেতনতা শিবির, নাগেরজলা বাসস্ট্যান্ডে ট্রাফিক এসপি কান্তা জাংগির।

আগরতলা, ২৫ সেপ্টেম্বর, প্রকাশ বার্তা: আগরতলা শহরে সুষ্ঠু ও নিরাপদ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে শুক্রবার নাগেরজলা বাসস্ট্যান্ডে জনসচেতনতামূলক শিবিরের আয়োজন করে আগরতলা ট্রাফিক ইউনিট। শিবিরে উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি কান্তা জাংগিরসহ ট্রাফিক দপ্তরের অন্যান্য আধিকারিকরা।অটো, থ্রি-হুইলার, বাস, জিপসহ বিভিন্ন যানবাহনের চালক ও মালিকদের নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে ট্রাফিক নিয়ম মেনে চলা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং অতিরিক্ত যাত্রী না তোলার বিষয়ে সচেতন করা হয়।ট্রাফিক এসপি কান্তা জাংগির বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে চালক, মালিক এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপূজাকে সামনে রেখে শহরে যানবাহনের চাপ বাড়বে, তাই এখন থেকেই সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।এদিন চালক ও মালিকরা তাঁদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেওয়া হয়। আগামী দিনেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *