রাজ্যের খবর

লেকচৌমুহনিতে TR01BV0370 নম্বরের মারুতি গাড়ি আটক, ১৯২ কেজি গাঁজা উদ্ধার; চালক পলাতক

আগরতলা, প্রকাশ বার্তা: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। TR01BV0370 নম্বরের মারুতি গাড়িটিকে ধাওয়া করে লেকচৌমুহনি কর্পোরেশন মার্কেট এলাকা থেকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, গাড়িটি তল্লাশি করে ৯৬টি প্যাকেটে মোট ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *