
প্রদেশ বিজেপি কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন, শ্রদ্ধাঞ্জলি ও আদর্শ স্মরণে আলোচনা্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন, শ্রদ্ধাঞ্জলি ও আদর্শ স্মরণে আলোচনা

আগরতলা, প্রকাশ বার্তা: ভারতীয় জনতা পার্টির অন্যতম আদর্শিক চিন্তাবিদ ও দার্শনিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে দলীয় নেতৃত্ব তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি রতন ঘোষ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর ও দলের অন্যান্য পদাধিকারী এবং কার্যকর্তারা।অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘একাত্ম মানব দর্শন’ ও ‘অন্ত্যোদয়’ ভাবনার উপর আলোচনা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সহ-সভাপতি রতন ঘোষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, দর্শন ও আদর্শ সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।



