
রাজ্যের খবর
ভোট চুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের গ্রেপ্তারের দাবি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

আগরতলা, প্রকাশ বার্তা: গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবিতে এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়। পরে নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন কংগ্রেসের প্রতিনিধিরা। তাঁদের দাবি, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেসের নেতা-কর্মীরা অংশ নেন।



