
রাজ্যের খবর
আগরতলায় শুরু ত্রিপুরা স্টেট র্যাঙ্কিং ক্যারম প্রতিযোগিতা

আগরতলা, ৮ আগস্ট: আগরতলায় শুরু হল ত্রিপুরা স্টেট র্যাঙ্কিং ক্যারম প্রতিযোগিতা। শনিবার রামঠাকুর সংঘের প্রাঙ্গণে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কমল দে, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।দুদিনব্যাপী এই প্রতিযোগিতা শনিবার ও রবিবার রামঠাকুর সংঘে অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জনেরও বেশি ক্যারম খেলোয়াড় এতে অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজ্যের ক্যারম খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার পাশাপাশি আগামী দিনে এই খেলাকে আরও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের আশা।



