রাজ্যের খবর

রাহুল গান্ধীর কর্মসূচির সরাসরি সম্প্রচারে বাধা, পুরসভার অনুমতি নিয়ে প্রশ্ন যুব কংগ্রেসের

আগরতলা, ৮ আগস্ট: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ছাত্রদের গুঞ্জন’ কর্মসূচি। বিকেল ৫টায় ছাত্রদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ও চাকরির সমস্যা-সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।রাহুল গান্ধীর এই বক্তব্য রাজ্যের বিভিন্ন প্রান্তে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে যুব কংগ্রেস। আগরতলার প্যারাডাইস চৌমুহনীতেও এলইডি স্ক্রিন বসিয়ে কর্মসূচি সম্প্রচারের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছিল বলে যুব কংগ্রেসের দাবি।তবে শনিবার এলইডি স্ক্রিন বসানোর কাজ শুরু করতে গেলে পুলিশ এসে বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে পুরসভার অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে বলে জানায় যুব কংগ্রেস।এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে যুব কংগ্রেস। সংগঠনের বক্তব্য, এর আগেও তারা বিভিন্ন কর্মসূচিতে এলইডি স্ক্রিন ব্যবহার করে অনুষ্ঠান সম্প্রচার করেছে। সেই সময় পুরসভার অনুমতির প্রয়োজন হয়নি। তাহলে আজ একই ধরনের কর্মসূচিতে কেন পুরসভার অনুমতির কথা বলে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।যুব কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে স্পষ্টীকরণের দাবি জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *