
মহালয়ার ভোরে আগরতলায় এগিয়ে চলো সংঘের হাফ ম্যারাথন।

আগরতলা, ১০ অক্টোবর: মহালয়ার পুণ্য প্রভাতে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হলো ‘অল ইন্ডিয়া ওপেন এগিয়ে চলো সংঘ হাফ ম্যারাথন ২০২৬’। এগিয়ে চলো সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই দৌড় প্রতিযোগিতাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।প্রতিযোগিতায় পুরুষদের জন্য ২১.০৯৭৫ কিলোমিটার এবং মহিলাদের জন্য ১০ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়। উভয় বিভাগেই প্রথম দশজন স্থানাধিকারীকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই প্রথম স্থানাধিকারীর জন্য ১৫ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি নির্ধারিত ছিল।এদিনের ম্যারাথনের সূচনা করেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলেট সরস্বতী সাহা। উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, আয়োজক সংস্থা ও ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং বহু ক্রীড়াপ্রেমী।রাজ্যের অ্যাথলেটদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের মধ্যে দৌড় ও শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।



