রাজ্যের খবর

বিদ্যাসাগর এলাকায় জলাবদ্ধতা সমস্যা সমাধানে সুইচগেট নির্মাণের আশ্বাস সাংসদ রাজিব ভট্টাচার্যের।

বনকুমারী থেকে বিদ্যাসাগর হয়ে হাওড়া নদীতে জল নিষ্কাশনের জন্য থাকা ড্রেন দিয়ে বর্ষাকালে নদীর জল উল্টো পথে প্রবেশ করে বাজার ও আশপাশের এলাকা প্লাবিত হওয়ার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার এই এলাকা পরিদর্শন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য ।
পরিদর্শন শেষে তিনি জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী সেখানে একটি সুইচগেট নির্মাণ করা হলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিন সাংসদ বিদ্যাসাগর এলাকায় প্রস্তাবিত ওয়ার্ড অফিস নির্মাণের স্থান এবং ভেন্ডার জোনের জন্য নির্ধারিত এলাকাও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ৩০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর পিন্টু রঞ্জন দাস এবং এলাকার বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *