রাজ্যের খবর

রাজ্যজুড়ে ভক্তিভরে পালিত হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার আরাধনায় বৃহস্পতিবার রাজ্যজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা। রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি দপ্তর, শিল্প প্রতিষ্ঠান, গ্যারেজ, কারখানা, পরিবহন সংস্থা এবং যানবাহন মালিকদের উদ্যোগে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে।সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনা, হোম-যজ্ঞ, প্রসাদ বিতরণ এবং মঙ্গল কামনার মধ্য দিয়ে ভক্তদের ব্যাপক সমাগম দেখা যায়। কর্মযন্ত্র, যানবাহন ও বিভিন্ন শিল্প সরঞ্জামের পূজা করে নিরাপদ কর্মপরিবেশ ও সমৃদ্ধি কামনা করেন উদ্যোক্তারা। রাজ্যের বিভিন্ন এলাকায় দিনভর বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *