
রাজ্যের খবর
বিশ্বকর্মা পূজায় দ্বিতীয় টিএসআর ব্যাটালিয়ন ক্যাম্পে অস্ত্র পূজা, ঐতিহ্য মেনে অংশ নিলেন জওয়ানরা

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আর. কে. নগরস্থিত দ্বিতীয় টিএসআর (TSR) ব্যাটালিয়ন ক্যাম্পে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পূজা ও অস্ত্র পূজা।টিএসআর জওয়ানদের দায়িত্ব পালনের অন্যতম প্রধান উপকরণ হলো তাঁদের অস্ত্র। তাই বিশ্বকর্মা পূজার পাশাপাশি অস্ত্র পূজাও বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। এদিন জওয়ানরা নিজেদের ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামের পূজা-অর্চনা করে নিরাপদ দায়িত্ব পালন এবং সকলের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে ক্যাম্পের আধিকারিক ও জওয়ানরা উপস্থিত ছিলেন।



