
রাজ্যের খবর
ভট্টপুকুর শান্তি সংঘের খুঁটি পূজার সূচনা, বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার বার্তা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কালীটিলা, ভট্টপুকুরের শান্তি সংঘের উদ্যোগে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়।খুঁটি পূজার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। ক্লাব সদস্য ও এলাকাবাসীরা এই কর্মসূচিতে অংশ নেন।ক্লাব সূত্রে জানা যায়, চলতি বছরে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। খুঁটি পূজার মধ্য দিয়ে পূজার প্রস্তুতির শুভ সূচনা হয় এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরা হয়।



