রাজ্যের খবর

ফল প্রকাশের চার মাস পরও শুরু হয়নি ভেরিফিকেশন, টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ এসটিজিটি উত্তীর্ণরা

আগরতলা, ৫ আগস্ট : এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশের চার মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত নথি যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। ভেরিফিকেশন কবে শুরু হবে এবং নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ কবে সম্পন্ন হবে, সেই বিষয়ে স্পষ্ট উত্তর জানতে বুধবার তাঁরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (টিআরবিটি)-র চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করেন।প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন অপেক্ষার পরও ভেরিফিকেশন সংক্রান্ত কোনও নির্দিষ্ট বিজ্ঞপ্তি বা সময়সূচি প্রকাশ করা হয়নি। এর ফলে হাজার হাজার উত্তীর্ণ প্রার্থী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান তাঁরা।ডেপুটেশন শেষে প্রার্থীরা জানান, দীর্ঘসূত্রতার কারণে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আর বিলম্ব না করে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন, চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টিআরবিটি কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *