রাজ্যের খবর

নয় দফা দাবিতে মহাকরণ অভিযান, পরিবহনমন্ত্রীকে ডেপুটেশন ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের

আগরতলা, বুধবার: বিভিন্ন দাবি-দাওয়া পূরণের দাবিতে নয় দফা দাবিকে সামনে রেখে বুধবার মহাকরণ অভিযান কর্মসূচি পালন করে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ। এদিন আগরতলা টাউন হলের সামনে থেকে সংঘের উদ্যোগে একটি সুবিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেয়।সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ক্ষুদ্র পণ্যবাহী যান চালকরা। সেই সমস্যাগুলির স্থায়ী সমাধানের দাবিতে নয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর নিকট একটি স্মারকলিপি (ডেপুটেশন) প্রদান করা হয়। দাবি পূরণে দ্রুত সরকারের ইতিবাচক পদক্ষেপেরও আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *