
খেলাধুলা
সুপার ফোরে গোলশূন্য ড্র, গোল ব্যবধানে চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ

আগরতলা, ৮ অক্টোবর: শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার উমাকান্ত মাঠে মুখোমুখি হয় কল্যাণ সমিতি ও এগিয়ে চলো সংঘ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।দুই দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় এবারের চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে এগিয়ে চলো সংঘ। রানার্স-আপ হয় কল্যাণ সমিতি।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সম্পাদক অমিত চৌধুরী এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা।



