খেলাধুলা

নতুন ক্রিকেট একাডেমির অনুমোদন, বিনামূল্যে জমি নিয়ে রাজস্ব দপ্তরের সঙ্গে জটিলতা; জেলাশাসকের সঙ্গে ফের আলোচনায় টিসিএ

আগরতলা, ৬ অক্টোবর: রাজ্যে নতুন ক্রিকেট একাডেমি গড়ে তোলার জন্য সরকারের অনুমোদন মিলেছে। তবে একাডেমির জন্য জমি বিনামূল্যে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে রাজস্ব দপ্তরের দাবির মধ্যে পার্থক্য দেখা দিয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)।টিসিএ-র পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমানে জমির জন্য রাজস্ব দপ্তরের পক্ষ থেকে অর্থ দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুনরায় জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে টিসিএ।এদিন সাংবাদিক সম্মেলনে টিসিএ-র সভাপতি, সচিব-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *