রাজ্যের খবর

ত্রিপুরার চা উন্নয়ন নিগমের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও রান ফর টি 2025 অনুষ্ঠিত হয়।

ভারতীয় চা পর্ষদের সহায়তায় ত্রিপুরার চা উন্নয়ন নিগমের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও রান ফর টি 2025 অনুষ্ঠিত হয়, যার শুভ সূচনা করলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমিরঞ্জন ঘোষ সহ অন্যান্যরা। এদিনের এই প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ উভয় বিভাগের কম্পিটিশন অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়।

মূলত এই রান ফর টি উদ্দেশ্য হল ত্রিপুরা চা শিল্পের উন্নয়নে এবং সর্বস্তরে ‘ত্রিপুরার চা’ এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে, প্রতিবছরের ন্যায়, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ও ভারতীয় চা পর্ষদের সহায়তায় এই রাজ্যের সমস্ত পর্যায়ের ক্রীড়াবিদদের উৎসাহিত করার উদ্দেশ্যে ‘RUN FOR TEA’ ওপেন র‍্যালির আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *