
কর্পোরেটের সান্তনা সাহার বিরুদ্ধে বিক্ষোভ..
গতকাল রাধানগর মন্ডল অফিস সেক্রেটারি পায়েল দাস এর উপর বার নং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা কর্তৃক শারীরিক নিগ্রহের যে অভিযোগ উঠেছিল তা আজ আন্দোলনের রূপ নিল। আজ সকালে রাধানগর আবাসন এলাকার জনগণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং অবিলম্বে সান্তনা সাহার পদত্যাগ দাবি করেন। পায়েল দাস অভিযোগ করেন যদি আগামী পাঁচ ঘন্টার ভেতর উনি সুষ্ঠু বিচার না পায় তাহলে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহুতি দেবেন তিনি। প্রসঙ্গত গতকাল রাত্রে রাধানগর শেল্টার হাউসে আশ্রয় নেওয়া স্বর্ণার্থীদের যে খাবার দিচ্ছিল কর্পোরেটর সান্তনা সাহা তার মান ছিল অত্যন্ত বাজে। সেই নিয়ে জনগণ প্রতিবাদ করলে উনি বিজেপি নেতৃত্বের প্রতি বিরূপ বক্তব্য রাখতে শুরু করে। পায়েল দাস টা উনার মোবাইলে রেকর্ডিং করলে ক্ষিপ্ত হয়ে ওঠে সান্তনা সাহা। উনি মোবাইল নিয়ে ভেঙ্গে ফেলে পাশাপাশি শারীরিকভাবে নিগৃহীত করে পায়েল দাসকে। পরবর্তীতে এ ব্যাপারে বিজেপি নেতৃত্ব পাপিয়া দত্ত যুব সভাপতি মহিলা সভাপতি এসে দেখা করে এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়। এখন পর্যন্ত বিচার না হওয়ায় নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে আজ এই বিক্ষোভ প্রদর্শনীতে যোগ দেয় পায়েল দাস এবং দাবি করে অবিলম্বে সুষ্ঠু বিচারের।




