রাজ্যের খবর
বর্ডার গোল চক্করে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান পরিদর্শন করতে যান মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার।

বৃহস্পতিবার সকাল ১১ টায় এক অগ্নিকাণ্ডে বর্ডার গোল চক্কর এলাকার তিনটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ ক্ষতি হয় তপন হালদারের স্টুডিও দোকানের। এই দোকানের উপরেই নির্ভরশীল ওনার পরিবার। জানা যায় উনার স্টুডিওর পাশের দোকানে গ্যাসের চুল্লি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তিনটে দোকান মিলে প্রায় ১৩ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিক অনুমান। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রামনগর এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস ,রামনগর মন্ডল সভাপতি তাপস কুমার দেব সহ অন্যান্যরা। ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখে গেছেন ডি সি এম এবং তহসিলদার। সরকারি সহায়তার জন্য আবেদন করতে ক্ষতিগ্রস্তদের বলেছেন সদর ডি সি এম। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে মেয়র দীপক মজুমদার তাদের সমবেদনা জানান।



