রাজ্যের খবর

নাইন বুলেট কে পরাজিত করে সুপারে দৌড়ে একধাপ এগিয়ে গেলো লালবাহাদুর

শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন ক্লাব লিগ আসরে সুপারের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে রবিবার মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার ও নাইন বুলেট। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে বুলেট কে পরাজিত করে সুপারে দৌড়ে একধাপ এগিয়ে গেলো লালবাহাদুর। এদিনের ম্যাচে নামার আগে নাইন বুলেট ক্লাবের সংগ্রহ ছিলো ৭ ম্যাচে ১৩ পয়েন্ট,  অন্য দিকে লালবাহাদুরের সংগ্রহে ছিলো ৬ ম্যাচে ১০ পয়েন্ট।  পয়েন্ট তালিকার দিকে নজর দিলে এদিনের ম্যাচটি ছিলো সুপারে দৌড়ে টিকে থাকার জন্য মরন-বাচার লড়াই। এই হাই ভোল্টেজ ম্যাচে বুলেট কে পরাজিত করে বুলেট কে চাপে ফেলে সুপারের আশা টিকেয়ে রাখলো লালবাহাদুর ক্লাব। এদিনের ম্যাচটি ফলাফলের পর নাইন বুলেট ৮ ম্যাচে ৪ টি জয় ও ৩ টি পরাজয় ও ১ টি ম্যাচ করে ১৩ পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে লালবাহাদুর ক্লাব লিগে পর পর দুটি ম্যাচ পরাজিত হওয়ার পর টানা দ্বিতীয় জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে। ম্যাচে জয়ী দলের হয়ে গোল দুটি করে খেলার ৮ ও ৮৪ মিনিটে যথাক্রমে রিচার্ড ভানলাল থুয়ামা ও জুয়ালা। অন্যদিকে পেনাল্টি থেকে ম্যাচের ৭৭ মিনিটে নাইন বুলেট ক্লাবের হয়ে ১ টি গোল করে রাজীব সাধন জমাতিয়া। ম্যাচে রক্তিম সাহা উভয় দলের দু’জন খেলোয়াড় কে হলুদ কার্ড দেখান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *