
রাজ্যের খবর
অশোক সিংহলের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা টাউন হলে বিশেষ কর্মসূচি

বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে অশোক সিংহলের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী কর্মসূচি আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।
অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।



