
আগরতলায় শুরু ৫ দিনের সিল্ক মার্ক এক্সপো-২০২৬

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ড এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার আগরতলায় শুরু হলো সিল্ক মার্ক এক্সপো-২০২৬। পূর্বাশা আরবান হাটে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পাঁচ দিন ধরে চলবে এই এক্সপো।এবারের এক্সপোতে দেশের বিভিন্ন প্রান্তের খাঁটি সিল্কের সামগ্রীর পাশাপাশি ত্রিপুরার ঐতিহ্যবাহী রেশম ও তাঁতজাত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা অজিত শুক্লা দাস, SMOI-এর সিইও ড. নরেশ বাবু এন, দপ্তরের স্পেশাল সেক্রেটারি কুন্তল দাসসহ অন্যান্যরা। উদ্বোধনের পর বিশিষ্ট অতিথিরা থিম প্যাভিলিয়ন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।



