
রাজ্যের খবর
উচ্চশিক্ষা দপ্তরে সহকারী অধ্যাপক ও যুব বিষয়ক দপ্তরে যুব সংগঠক পদে নিয়োগপত্র, মেধাবী ছাত্রীদের স্কুটি বিতরণ

আগরতলা, ১৪ অক্টোবর: আগরতলার মহিলা কলেজের মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এক অনুষ্ঠানে উচ্চশিক্ষা দপ্তরের সহকারী অধ্যাপক এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুব সংগঠক পদে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।পাশাপাশি ‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা’র আওতায় মেধাবী ছাত্রীদের হাতে স্কুটি তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে মেধাবী ছাত্রীদের উৎসাহিত করা এবং তাঁদের আত্মনির্ভরতার পথে এগিয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।



