রাজ্যের খবর

রামনগরে দুর্গোৎসব উপলক্ষে যুবক-যুবতী ও মহিলাদের আর্থিক সহায়তা দীপক মজুমদারের

আগরতলা, ১৪ অক্টোবর: দুর্গোৎসবকে সামনে রেখে রামনগর বিধানসভা কেন্দ্রের যুবক-যুবতী ও মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর উদ্যোগে প্রতিটি বুথ থেকে ১০ জন করে যুবক-যুবতী ও মহিলাকে এই সহায়তা দেওয়া হয়।এর আগে রামনগরের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাকেও আর্থিক সহায়তা এবং এলাকার মহিলাদের প্রায় ৬ হাজার শাড়ি বিতরণ করা হয়। মেয়র জানান, রামনগরের প্রতিটি বাসিন্দাকে পরিবারের সদস্য মনে করেন এবং তাঁদের পাশে থাকা তাঁর দায়িত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *