রাজ্যের খবর

আগরতলায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন, গুরুত্ব পেল স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধ

আগরতলা: যথাযোগ্য মর্যাদায় আগরতলায় পালিত হলো বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬। এ উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। চলতি বছরের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল প্রতিপাদ্য বিষয়—‘কার্ডিওভাসকুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক’।অনুষ্ঠানে বক্তারা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং রোগীদের পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোচনা হয়।বক্তারা বলেন, স্ট্রোকের পর রোগীর চলাফেরা, ভারসাম্য ও দৈনন্দিন কর্মক্ষমতা ফিরিয়ে আনতে নিয়মিত ও সঠিক ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতেও নিয়ন্ত্রিত শারীরিক কার্যকলাপ ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আগরতলা জিবিপি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডা. কনক চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *