রাজ্যের খবর

শুভ জন্মাষ্টমীতে আগরতলায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম শুভ আবির্ভাব দিবস পালিত

আগরতলা, প্রকাশ বার্তা: শুভ জন্মাষ্টমীর পবিত্র তিথিতে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডস্থিত শ্রীশ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে ভক্তিভরে পালিত হচ্ছে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম শুভ আবির্ভাব দিবস।দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় বাল্যভোগ, সকাল ১০টায় বিশেষ জন্মোৎসব পূজানুষ্ঠান, দুপুর ১২টায় রাজভোগ এবং দুপুর ১টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।সন্ধ্যায় আবির্ভাব দিবস উপলক্ষে ২৯৬টি ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা আরতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *