রাজ্যের খবর

লিচুবাগানের ব্যাম্বু অ্যান্ড কেন ইনস্টিটিউট পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা, প্রকাশ বার্তা: বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লা রাজধানীর লিচুবাগান এলাকায় অবস্থিত ব্যাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করেন। এদিন তিনি ইনস্টিটিউটের প্রায় ১৪ প্রজাতির বাঁশের বাগান, নার্সারি এবং বাঁশ-বেত শিল্পের বিভিন্ন উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন।পরিদর্শনকালে রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাঁশ শিল্পের সম্ভাবনা নিয়ে ইনস্টিটিউটের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল। বাঁশ দিয়ে তৈরি ক্রিকেট ব্যাট, বিভিন্ন বাদ্যযন্ত্র, পুতুল, আসবাবপত্রসহ নানা হস্তশিল্প সামগ্রী দেখে তিনি শিল্পীদের কাজের ভূয়সী প্রশংসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *