রাজ্যের খবর

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মুক্তধারা অডিটোরিয়ামে বিজেপির সাংগঠনিক বৈঠক, উপস্থিত মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী **প্রফেসর (ডা.) মানিক সাহা**সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও সংগঠনের পদাধিকারীরা।এদিন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল এবং বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনে দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *