রাজ্যের খবর

ত্রিপুরায় এনসিসির সম্প্রসারণ ও যুব উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার সঙ্গে বৈঠকে এনসিসি উত্তর-পূর্বাঞ্চলের এডিজি মেজর জেনারেল অনুরাগ বিজ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় এনসিসির কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেন এনসিসি উত্তর-পূর্বাঞ্চল (NER)-এর অতিরিক্ত মহাপরিচালক (ADG) মেজর জেনারেল অনুরাগ বিজ।বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং, গ্রুপ কমান্ডার, শিলচর গ্রুপ এবং কর্নেল এন. এস. বাথ, কমান্ডিং অফিসার, ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি।বৈঠকে ত্রিপুরায় জাতীয় স্তরের এনসিসি ইন্টিগ্রেশন ক্যাম্প আয়োজন, দুর্গম ও গ্রামীণ এলাকায় এনসিসির কার্যক্রম সম্প্রসারণ, রাজ্যে এনসিসির পরিধি বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ ও অ্যাডভেঞ্চার কার্যক্রম, যুবকদের ক্যারিয়ার গাইডেন্স এবং রাজ্য সরকারের সহযোগিতায় এনসিসির অবকাঠামো ও প্রশিক্ষণ কর্মসূচি আরও জোরদার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।মুখ্যমন্ত্রী ও এনসিসি কর্তৃপক্ষ ত্রিপুরার যুব সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, জাতীয় ঐক্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *