রাজ্যের খবর

টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১,৮৫৬ চাকরিপ্রার্থীর একযোগে নিয়োগের দাবিতে জেআরবিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন

আগরতলা, প্রকাশ বার্তা: ২০২৪ সালের টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ ১,৮৫৬ জন চাকরিপ্রার্থী একযোগে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার জেআরবিটি (JRBT) বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ডেপুটেশন প্রদান করেন।চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে টেট-১ ও টেট-২-এ উত্তীর্ণ সকল প্রার্থীকে একসঙ্গে নিয়োগ করতে হবে। তারা অভিযোগ করেন, একই দাবিতে একাধিকবার মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও এখনও পর্যন্ত সেই সুযোগ পাননি।দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *