
রাজ্যের খবর
জগন্নাথ বাড়ি রোডের শোরুমে বৈদ্যুতিক বক্সে আগুন, ফায়ার সেফটি নিয়ে প্রশ্ন

আগরতলা | বুধবারআগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় এল এম সলি শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও, তার আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, বৈদ্যুতিক বক্সের আশপাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী রাখা ছিল। এতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, ওই অংশে পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ সরঞ্জামেরও অভাব রয়েছে।অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনাটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



