
রাজ্যের খবর
আমতলিতে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার, একজন আটক; পুলিশের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য

আগরতলা | বুধবার, ২৬ আগস্ট ২০২৬আমতলি থানার মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য মিলেছে। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়ায় রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার, ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে।এ বিষয়ে আমতলি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী জানান, মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।



