
খেলাধুলা
২৮ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ-২০২৬, আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন

আগরতলা, ২৩ আগস্ট: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগ-২০২৬ আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে। শ্যাম সুন্দর কো. জুয়েলার্সের সহযোগিতায় আয়োজিত এই লিগকে ঘিরে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের আসরে ৯টি দল অংশ নেবে। উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কো. জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী-সহ অন্যান্য কর্মকর্তারা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং লিগে রাজ্যের সেরা দলগুলোর অংশগ্রহণে জমজমাট ফুটবল উপহার দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।



