রাজ্যের খবর

আগরতলা রেলস্টেশনে ২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

আগরতলা, ৯ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২২ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করল জিআরপিএস। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর প্রায় ২টা নাগাদ এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে আগরতলা জিআরপিএসের কর্মীরা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালান। পার্কিং এলাকার সামনে, আরপিএফ পোস্ট ও পে অ্যান্ড ইউজ টয়লেটের মধ্যবর্তী স্থান থেকে সন্দেহজনক অবস্থায় দুই যুবককে আটক করা হয়।
ধৃতরা হলেন আমতলী থানার মধুবন রিসেটেলমেন্ট কলোনির বাসিন্দা নন্দদুলাল দাসের ছেলে আশিস দাস (২০) এবং লক্ষ্মণপাড়ার বাসিন্দা বুলন সাহার ছেলে হৃদয় সাহা (১৯)। তাদের বহন করা পৃথক পিঠু ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ২২.১৬০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় আগরতলা জিআরপিএস থানায় ২০২৬GRP053 নম্বর মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২০(বি)(ii)(C)/২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া গাঁজা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপিএস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *