
রাজ্যের খবর
এডিসি দিবসে পৃথক রাজ্যের দাবিতে আইপিএফটির মিছিল ও জনসভা

আগরতলা, ২৩ আগস্ট: এডিসি দিবস উপলক্ষে পৃথক রাজ্যের দাবিতে আগরতলা শহরে মিছিল ও জনসভার আয়োজন করে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি)।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। পরে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া-সহ আইপিএফটির শীর্ষ নেতৃত্বরা।সভায় বক্তারা পৃথক রাজ্যের দাবি পুনর্ব্যক্ত করেন এবং আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও সাংবিধানিক অধিকার নিয়ে বক্তব্য রাখেন।



