
রাজ্যের খবর
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১,৪৫২ স্নাতক শিক্ষককে নিয়োগপত্র

আগরতলা, ১৪ অক্টোবর: হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার উপস্থিতিতে ১,৪৫২ জন স্নাতক শিক্ষককে নিয়োগপত্র প্রদান করা হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য ৭৬৬ জন এবং নবম-দশম শ্রেণির জন্য ৬৮৬ জন শিক্ষক রয়েছেন। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ড. মিলিন্দ ধর্মরাও রামটেকে, SCERT-এর অধিকর্তা লালনুনেমি ডারলং এবং মাধ্যমিক ও বুনিয়াদি শিক্ষা অধিকর্তা ড. সমিত রায় চৌধুরী উপস্থিত ছিলেন। শিক্ষক নিয়োগের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচিকে বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি পূরণ ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।



