
খেলাধুলারাজ্যের খবর
আগরতলায় স্বর্ণকন্যা মৃগাক্ষী সাহাকে উষ্ণ সংবর্ধনা

আগরতলা, প্রকাশ বার্তা: উত্তরপ্রদেশের আগ্রায় অনুষ্ঠিত ৫৫তম KVS জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬–২৭-এ জুডোতে স্বর্ণপদক জয় করে ত্রিপুরার গর্ব মৃগাক্ষী সাহা আজ ভোর সাড়ে ৩টায় রেলপথে আগরতলায় এসে পৌঁছান।আগরতলা রেলস্টেশনে স্বর্ণজয়ী এই ক্রীড়াবিদকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁর কোচ প্রদীপ সরকার-সহ জুডো পরিবারের সদস্য, ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা।মৃগাক্ষীর এই সাফল্যে ত্রিপুরার ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ তৈরি হয়েছে। উপস্থিত সকলে তাঁর ভবিষ্যৎ ক্রীড়াজীবনের জন্য শুভকামনা জানান এবং আন্তর্জাতিক মঞ্চেও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।



