রাজ্যের খবর

মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার ২০২৬ উপলক্ষে কৃষ্ণনগর–কদমতলায় পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

আগরতলা, প্রকাশ বার্তা: আগরতলা পুর নিগম আয়োজিত মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার ২০২৬-এর অংশ হিসেবে শনিবার কৃষ্ণনগর–কদমতলা এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান এবং বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির আয়োজন করে কৃষ্ণনগর কদমতলী যুব সংস্থা। এদিন এলাকার বিভিন্ন রাস্তা, নিকাশি নালা ও জনবহুল স্থান পরিষ্কার করার পাশাপাশি বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ এবং এলাকার বহু বাসিন্দা। সকলের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর আগরতলা গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *