
রাজ্যের খবর
আগরতলা বিমানবন্দরে তিন বাংলাদেশি আটক, জিজ্ঞাসাবাদে এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা বিমানবন্দরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা কী কারণে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, কীভাবে ভারতে প্রবেশ করেছেন এবং তাদের পরবর্তী গন্তব্য কোথায় ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা বিমানবন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ হলে পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।



